মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর বন্যার পানিতে নিখোঁজ রমজান আলী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ জুন) বিকালে উপজেলার শিংরাউলি এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রমজান মিয়া উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৬ জুন) রমজান বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুজি করার পর রবিবার বিকালে শিংরাউলি এলাকায় ধলাই নদীর ঢলের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করা হয়।








