‘ক্ষতি ৫০০ কোটি টাকার, বরাদ্দ ৪০ লাখ’

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জুন ২০১৮, ০৯:৫৪আপডেট : ২০ জুন ২০১৮, ১০:১০

খোয়াই নদীর পানি শহরের রাস্তায়, ফাইল ছবি বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল  শফিকুর রহমান বলেছেন, ‘আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষয়ক্ষতির  পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। আর সরকারের বরাদ্দ আসলো ৪০ লাখ টাকা। এটা জনগণের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়। আমরা সরকারের কাছে সাময়িক ত্রাণ চাই না, বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই।’

মঙ্গলবার (১৯ জুন) মৌলভীবাজার জেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজ-খবর নেন তিনি।

তিনি বলেন, ‘প্রতি বছর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল নামবে আর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষেতের ফসল তলিয়ে যাবে। আর সরকার দু-চার বস্তা ত্রাণ পাঠাবে, এটা আমরা চাই না। আমরা চাই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পোষাতে সরকার দ্রুততর সফল উদ্যোগ গ্রহণ করুক।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম