টাকা নিয়ে অছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৭:০৯আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:০৯

 

নবীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন ২০ লাখ টাকা নিয়ে অছাত্র ও বয়স্কদের অন্তর্ভুক্ত করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এবং পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জুন) বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ করেন ছাত্রলীগের স্থানীয় সাবেক নেতারা।




নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর চৌধুরী সালমান,মহিনুর রহমান ওহি এবং সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল মিয়া তালুকদারের নেতৃত্বে ক্ষুব্ধ নেতারা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
নেতারা বলেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি জেলা থেকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় সম্মেলনের আগের রাতে শাহ ফয়সল তালুকদারকে সভাপতি ও মাহবুবুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং মো. বাবলু আহমেদকে সভাপতি ও সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি গঠন করে। তারা জানান, শাহ ফয়সলের বয়স ৩১ বছর ২ মাস ও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত । বাবলু আহমেদের বয়স ২৯ বছর ৬ মাস এবং তার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি।এছাড়া, পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পৌর এলাকার ভোটার নন বলেও অভিযোগ করেন তারা।
সবেক সহসভাপতি মহিনুর রহমান ওহি অভিযোগ করেন, ‘জাকির হোসেন ২০ লাখ টাকা নিয়ে নবীগঞ্জে দুটি কমিটি দিয়েছেন।এর আগে ২০১৬ সালে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নবীগঞ্জে কমিটি দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে তা স্থগিত করা হয়।’
যে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানিয়ে নেতাকর্মীরা বলেন,কমিটি বাতিল করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।কমিটি ঘোষণার ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে প্রয়োজনে হাইকোর্টে যাওয়া হবে। এসময় প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি গঠনেরও দাবি জানান তারা।
এদিকে, সংবাদ সম্মেলনের পর জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন,‘জাকির হোসেনের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তবে নবীগঞ্জের কমিটি নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে, তা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

/আইএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম