সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা: ৫ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

সিলেট প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৫৬

ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ (২২) হত্যা মামলার ৫ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন এ তথ্য জানিয়েছেন।

মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন। গত বছরের ১৬ অক্টোবর মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

আদালত সূত্র জানায়, ওমর মিয়াদ হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান চৌধুরীসহ এজাহার নামীয় ৫ আসামি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালিন সময়ের জন্য জামিন নেন। অন্য আসামিরা হলেন- সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান। পরবর্তীতে তারা সিলেট মহানগর দ্বিতীয় আদালত থেকে জামিন নেন। এ নিয়ে মামলার বাদিপক্ষ সিলেট মহানগর নগর দায়রা জজ আদালতে রিভিশন (মামলা নং -৮৭/২০১৮) দায়ের করেন। সোমবার (২৫ জুন) শুনানি শেষে আদালত  সিলেট মহানগর দ্বিতীয় আদালতের জামিন দেওয়া অবৈধ ঘোষণা করে আসামিদের ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন বলেন, হাইকোর্ট থেকে ওমর মিয়াদ হত্যা মামলার ৫ আসামি অন্তবর্তীকালিন জামিন নিয়ে সিলেট মহানগর ২য় আদালত থেকে স্থায়ী জামিন নেয় । এজন্য মহানগর আদালতে ফৌজদারি রিভিশন মামলা করলে আদালত তাদের জামিন বাতিল করেন। এছাড়াও আদালত রায়হান চৌধুরীসহ ৫ আসামিকে আগামী ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে  আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম