সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৮:৫৫আপডেট : ৩০ জুন ২০১৮, ১৮:৫৫

বাংলাদেশ রেলওয়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনের ওপর থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে ফেলায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধাকর্মীরা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রেল লাইন থেকে গাছ সরিয়ে ফেললে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে টিলার একটি গাছ উপড়ে রেল লাইনের ওপর পড়ে।

সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল রেলস্টেশন সূত্রে জানা যায়,শনিবার বিকেল ৩টা ৪৫মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙে পড়ে রেল লাইনের ওপর । এরপর থেকে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী পাহাড়িকা ট্রেনটি আটকা পড়ে। এতে এসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.শাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাউয়াছড়া উদ্যানের ২৯৩/৭-৮ কিলোমিটারের ভেতরে রেললাইনের ওপরে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৫টা ২০মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম