সিলেটে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেট প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ২০:১৬আপডেট : ০১ জুলাই ২০১৮, ২০:২৯

সিলেট সিটি কর্পোরেশন

সিলেটে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে ৭ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। তবে তারা আপিলের সুযোগ পাবেন বলে সিলেট জেলা নির্বাচন অফিসের সমন্বয়ক উত্তম কুমার রায় জানান।

তিনি জানান, তথ্য গোপন ও দাখিল করা মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণে এগুলো বাতিল করা হয়। আজ ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১৮টি ওয়ার্ডের প্রার্থীর মনোনয়নপত্র এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম ৬টি ওয়ার্ডের প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

উত্তম কুমার রায় জানান, আয়কর রিটার্নের তথ্যের সমস্যা থাকায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব কুমার দে, ৫ নম্বর ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি ও ১৬ নম্বর ওয়ার্ডের রায়হান হোসেন কামাল, ঋণখেলাপি হওয়ায় ৫ নম্বর ওয়ার্ডের কাজী নাজমুল আহমদ, ১৫ নম্বর ওয়ার্ডের শেখ মফিজুর রহমান ও ৭ নম্বর ওয়ার্ডের মুহিবুর রহমান সাবু এবং তথ্য গোপন করায় ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রকিব বাবলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ঋণখেলাপি হওয়ায় সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ৩ নম্বর ওয়ার্ডের আলিমুন ও ৬ নম্বর ওয়ার্ডের রেহানা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আগামীকাল সোমবার (২ জুলাই) মেয়র প্রার্থী এবং ১৯-২৭ নম্বর ওয়ার্ড ও সংরক্ষিত ৭-৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম