সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রার্থী হয়েছেন। সোমবার (২ জুলাই) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তার দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের শিক্ষাগত যোগ্যতা এলএলবি পাস। তিনি বর্তমানে আইনি পেশায় নিয়োজিত। তার বিরুদ্ধে ৩৪টি মামলা চলমান রয়েছে। এর বাইরে আরও ৯টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। তার কোনও দেনা নেই।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমার বিরুদ্ধে ৩৪টি মামলা চলমান রয়েছে। যেগুলো পুলিশ বাদী মামলা। এই মামলা ছাড়াও আমি আরও ৯টি মামলা থেকে ইতোমধ্যে খালাস পেয়েছি।’
মনোনয়নপত্রে তিনি টেবিল ঘড়ি অথবা বাস প্রতীক চেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, তার বিরুদ্ধে মামলাগুলো চলমান। তিনি সাজাপ্রাপ্ত নন। এছাড়া তিনি কোনও তথ্য গোপন করেননি। সেজন্য মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।








