সিসিক নির্বাচন: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আ. লীগ

তুহিনুল হক তুহিন, সিলেট
০৮ জুলাই ২০১৮, ১০:৫৮আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১১:৪৪

বদরউদ্দিন-কামরান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র বদরউদ্দিন কামরান অনেকটা স্বস্তিতে রয়েছেন। এবারের সিটি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়াতে দলীয় আমেজ জোরালো হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট আওয়ামী লীগ সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ প্রার্থী কামরানের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার কারণে এবার সিসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ।

কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘নৌকাকে বিজয়ী করতে সিলেট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে তা দেখে মানুষ এখন নৌকার পক্ষে। তাই আসন্ন সিটি নির্বাচনে নৌকার পরাজয়ের কোনও কারণ নেই। এখানকার ভোটাররাও এবার পরিবর্তন চাচ্ছে।’

মেয়র পদপ্রার্থী কামরান বলেন, ‘ছাত্র আমল থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি শুরু করি। সিলেটের মানুষ আমাকে কমিশনার থেকে চেয়ারম্যান এরপর দু’বার সিটি মেয়র নির্বাচিত করেন। আমার জীবনের বাকি সময় সিলেটের মানুষের জন্য উৎসর্গ করতে চাই।’

তিনি আরও জানান, ‘এই দলের ঐক্যের প্রতীক জননেত্রী শেখ হাসিনা ও তার নৌকা। জননেত্রী সিলেট সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করার যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সিলেটে দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকেরা অত্যন্ত ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করছেন। নেতাকর্মীদের এই ঐক্য নির্বাচনে সুফল বয়ে আনবে বলে আমি দৃঢ় আশাবাদী।’

কামরান ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় সিটি নির্বাচনে পরাজিত হন। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী কাছে প্রায় ৩০ হাজার ভোটের পরাজিত হন কামরান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিক নির্বাচনের তফশিল ঘোষণার পরপরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আরও একাধিক নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলের সভানেত্রী মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে নিয়ে সভা করে কামরানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন এবং মনোনয়ন প্রত্যাশী অন্যদের কামরানের পক্ষে কাজ করারও নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে সিলেট আওয়ামী লীগে ঐক্য জোরদার হয়েছে। বুধবার (৪ জুলাই) জেলা ও মহানগর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে নৌকার বিজয় নিশ্চিতে নিজেদের কর্মপন্থা ঠিক করেছে। এই সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। আগামী ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে তারা কামরানের পক্ষে নির্বাচনি প্রচারে নামবেন। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের সিটি নির্বাচনে নৌকার বিজয়ের ব্যাপারে দলের আত্মবিশ্বাস তুঙ্গে।

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম