হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৭:২৯আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৭:২৯

দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

হবিগঞ্জের মাধবপুরে প্রবাসির বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ধর্মঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলো, মাধবপুর উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), একই উপজেলার কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সোমবার ভোরে উপজেলার ধর্মঘর এলাকার একটি স্কুলে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় পুলিশ আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বিকেলে তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম