সিলেটে কৃষক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ২৩:২১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২৩:২১

যাবজ্জীবন সিলেটের কানাইঘাটে কৃষক মাওলানা রফিক উদ্দিন হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত দণ্ডপ্রাপ্তদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মুহিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কানাইঘাট থানার নয়াগ্রামের জমির আলী ওরফে জমির উদ্দিন (৪৫) ও তার ভাই হাবিবুর রহমান ওরফে হাবিবুর রহমান (৫২) এবং খালাসপ্রাপ্ত একই থানার ছোট মির্জারগড় গ্রামের মুহিবুর রহমান। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, কৃষক মাওলানা রফিক উদ্দিনের ভাই হাবিবুর রহমানের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। ২০১৫ সালের ৯ জুন দুপুর ১১ টার দিকে আসামি জমির মিয়া তার ঘরে গিয়ে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে হাবিবুর রহমান নিহত রফিক উদ্দিনকে ডেকে নিয়ে যান তার ঘরে। এ সময় আসামিরা তাকে বেধড়ক মারধর করলে রক্তাক্ত অবস্থায় রফিক উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এর পরদিন ১০ জুন বিকাল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রফিক উদ্দিন মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাহেনা বেগম বাদী হয়ে জমির আলী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান ও মজির মিয়াকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৮ জানুয়ারি সিলেট সিআইডির পুলিশ পরিদর্শক শামীম-উর-রশীদ পীর উক্ত ৪ আসামিকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং একই বছরের ১১ জুলাই আদালত ওই ৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন (অভিযোগ গঠন) করে বিচার শুরু করেন আদালত। এর মধ্যে মামলা চলাকালীন সময়ে আসামি কানাইঘাট থানার নিজ ফতেহগঞ্জ গ্রামের মজির মিয়া (৬৫) মারা যান।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট নিজাম উদ্দিন জানান, কানাইঘাটে কৃষক মাওলানা রফিক উদ্দিন হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুহিবুর রহমান নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত। ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি জমির আলী ও হাবিবুর রহমানকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম