সিসিক নির্বাচনে অংশ নিচ্ছেন ৭ মেয়র প্রার্থী

সিলেট প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ০৮:৫৬আপডেট : ১০ জুলাই ২০১৮, ০৯:০৭

সিলেট সিটি করপোরেশন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭ মেয়র প্রার্থীসহ ১৯৬ জন কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। সোমবার (৯ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনও মেয়র পদপ্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি।

সিলেট আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার শাহা জানান, সিটি নির্বাচনে এবার অংশ নিচ্ছেন ৭ মেয়র প্রার্থীসহ ১৯৬ জন কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এরপর আপিলের মাধ্যমে এহসানুল হক তাহের মনোনয়ন ফিরে পান। 

তিনি আরও জানান, সাধারণ কাউন্সিল পদে ১৩৭ প্রার্থীর মধ্যে বাছাইয়ের সময় ১০ জন বাতিল হলেও আপিল করে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র ফিরে পান। এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৭ জনের মধ্যে ৬ জন মনোনয়নপত্র আপিল করে প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের সিটি নির্বাচন থেকে সাধারণ কাউন্সিলর পদে ৬ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম