হবিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৫:৩৮আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৫:৪৭

এএসআই কবির মিয়া হবিগঞ্জের বাহুবল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির মিয়ার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পাওয়ার পরপরই বুধবার (১১ জুলাই) সকালে তাকে বাহুবল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী কবির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাহুবল উপজেলার সাতপাড়িয়া এলাকা থেকে সালাউদ্দিন (২২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে দেখা যায় মোটরসাইকেলটি বাহুবল থানার এএসআই কবির মিয়ার নামে রয়েছে। এরপর পুলিশ সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পুলিশের এএসআই কবির মিয়ার মোটরসাইকেল নিয়ে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী শাহিনের কাছে সে ইয়াবা বিক্রি করে। এ ঘটনায় এএসআই কবির মিয়া নিজেও জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে হবিগঞ্জের পুলিশ বিধান ত্রিপুরা মাদক বিক্রির অভিযোগে এএসআই কবির মিয়াকে ক্লোজ করে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।
ওসি জানান, বাহুবল থানা থেকে এএসআই কবির মিয়াকে পুলিশ সুপার ক্লোজড করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী