সিলেটে ভোট কারচুপির আশঙ্কা আরিফের

সিলেট প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১৭:২৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৭:৩০

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘জনগণের রায় যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের ভোটাররাই প্রতিহত করবে। আমি আপনাদের সন্তান। এই শহরেই আমার বেড়ে ওঠা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিয়ে আবারও আমাকে আপনাদের খাদেম হওয়ার সুযোগ দিন।’

বৃহস্পতিবার (১২ জুলাই) নগরীর জিন্দাবাজারের বিভিন্ন মার্কেট ও শপিং মলে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। 

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন। কিন্তু, এই সিলেটের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখার জন্য আমাকে তিন বছর ষড়যন্ত্র মামলা দিয়ে জেলে বন্দি রাখা হয়। যদি ব্যক্তি আরিফকে সারাজীবন জেলে বন্দি রাখা হতো তাহলে আমার কোনও দুঃখ ছিল না। কিন্তু, জনগণের ভোটে নির্বাচিত আরিফকে বন্দি রাখার মানেই হলো একটি মহল এই সিলেটবাসীর ভালো চায় না।’ 

আরিফ আরও বলেন, ‘জেল থেকে বের হয়ে আমি উন্নয়ন কাজে হাত দেই। কিন্তু আপনাদের জন্য কাঙিক্ষত উন্নয়ন করতে পারিনি। আমি দৃশ্যমান কোনও উন্নয়নে বিশ্বাসী নই, টেকসই উন্নয়নে বিশ্বাসী। যার সাক্ষী সিলেট নগরের জনগণ। পুনরায় নির্বাচিত হলে আমি এই সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলবো।’

প্রচারণার সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম