শ্রীমঙ্গলে তৃতীয় চা নিলাম সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৯:৫৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫৪

শ্রীমঙ্গলে তৃতীয় চা নিলাম সম্পন্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় চা নিলাম সম্পন্ন হয়েছে। এই নিলামে চা উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি। সোমবার (১৬ জুলাই) ‘টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলস্থ অনুষ্ঠিত চা নিলাম কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৭টি ব্রোকার হাউজ অংশ নেয়।
শ্রীমঙ্গলস্থ জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো.সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
চায়ের প্রথম নিলামে চা উঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি। প্রথম নিলাম থেকে তৃতীয় নিলামে প্রায় তিন গুণ বেশি চা ওঠে।
চা নিলাম কেন্দ্রটি এগিয়ে নিয়ে যেতে সরকারের দৃষ্টি আকর্শন করে চট্রগ্রামের সঙ্গে সিলেটের আরও একটি ট্রেন চালু করা ও বর্তমানে চালু উদয়ন ও পাহাড়িকা ট্রেনের আরও দুটি এসি কম্পার্মেন্ট সংযোজন করার দাবি জানিয়ে প্রেস ব্রিফিং করা হয়।
এতে উপস্থিত ছিলেন টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক ড. একে এম আব্দুল মোমেন, সদস্য সচিব জহর তরফদার, সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, চা বাগান মালিক সৈয়দ মনসুরুল হক, নুরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম