জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল বৃহস্পতিবার

সিলেট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৮:১১আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৮:২২

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার চার্জসিট দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুলাই) আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। বুধবার (২৫ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ বোষ।

পুলিশ কমিশনার জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন গত ৩ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর পুলিশ হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করেন। এছাড়াও পাওয়া আরও তথ্যের ভিত্তিতে ওই মামলায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে তারা হলো– ফয়জুল হাসান ওরফে ফয়েজ, তার বন্ধু সোহাগ মিয়া, ফয়েজের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান।
পরিতোষ বোষ বলেন, ‘ আমরা জানতে পেরেছি, জসিম উদ্দীন রহমানী ও তামিম উল আদনানীর বই পড়ে এবং ওলিপুরি হুজুরের ওয়াজ শুনে আক্রমণকারী ফয়েজ হিজাদে উদ্বুদ্ধ হয়। এছাড়া জসিম উদ্দিন রহমানীর লেখা উন্মুক্ত তরবারি পড়ে এবং তিতুমীরের মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা সৃষ্টি হয় জফর ইকবাল একজন নাস্তিক। এমন ধারণা সৃষ্টির পর সে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করে’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম