শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে ধর্মঘট, ক্লাস বর্জন

শাবি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১২:২৩আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১২:২৮

শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি)  অবস্থান ধর্মঘট পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে অধিকাংশ বিভাগের ক্লাস বর্জন করেছে তারা।

রবিবার(৫ আগস্ট) সকাল ৮টা থেকে শাবির প্রধান ফটকের সামনে অবস্থান করতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান করে। এতে বিশ্ববিদ্যালয়ের  ভেতর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।

ক্যাম্পাস ও প্রশাসনিক সূত্রে  জানা যায়, ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ডিপার্টমেন্টের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তবে এ ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে কোনোওরকম অচলাবস্থা সৃষ্টি হয়নি।

শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এদিকে, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে পূর্ব ঘোষণা অনুযায়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রধান ফটকের সামনে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনে সমর্থন ও একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। 

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘নিরাপদ সড়কের দাবি আমাদের সকলের ন্যায্য দাবি। আমি আপনারা সবাই এই দাবির বাইরে কেউ নই।’ এছাড়া ধানমন্ডির ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী