সুনামগঞ্জে লরি খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ০৭:২২আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৭:২৩

সুনামগঞ্জ সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী দুই লরির প্রতিযোগিতায় একটি লরি খাদে পড়ে বানু দাস (৩০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন। বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ।

নিহত বানু দাস সদর উপজেলার ইছাগড়ি গ্রামের লাল চান দাসের ছেলে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন, মল্লিকপুর এলাকার আল আমিন (২৮), ইকবাল নগর এলাকার আব্দুর রউফ (৬০), কুরফান আলী (৩২), ফকির নগর এলাকার ফজর আলী (৫০), রামপুর গ্রামের আফতাব উদ্দিন (২২), বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের আলম (৪০), নেত্রকোনা আটপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে আল আমিন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের অধীনে বিভিন্ন এলাকায় খুঁটি বহনকারী দুটি লরির প্রতিযোগিতাকালে সংঘর্ষে একটি লরি খাদে পড়ে যায় এবং অপরটি সড়কের পাশে আটকে যায়। এসময় দুর্ঘটনাটি ঘটে।

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি