হবিগঞ্জে পানিতে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ০৩:২৭আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৩:২৮

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙ্গে পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী হাসিবুর রহমান খান সাহেদের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ আগস্ট) বিকালে বানিয়াচং সদরের সাগর দিঘিতে গোসল করার সময় এ ঘটনাটি ঘটে। হাসিবুর রহমান খান সাগর দিঘির পূর্ব পাড়ের আকিকুর রহমান খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় সাহেদ কয়েকদিন আগে বাড়িতে আসে। রবিবার বিকেলে সে তার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর হাসিবুরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এই তথ্য জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী