দলের ভেতরেই দালাল রয়েছে: ওবায়দুল কাদের

সিলেট প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১৯:৩০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:১৯

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকসভায় বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরে দালাল রয়েছে। তাদের এখন চিহ্নিত করা হবে। তাদের ষড়যন্ত্রের কারণেই সিলেটে আমরা হেরেছি। আমি কিন্তু এবার সিলেটে এসেছি এগুলো তদন্ত করে দেখতে। তদন্তে যার নামে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে, তিনি যত বড় নেতাই হোন না কেন। শাস্তি তাকে পেতেই হবে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশকে অচল করার জন্য শিক্ষার্থীদের দিয়ে নীলনকশা তৈরি করেছিল বিএনপি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জনগণ তা প্রতিহত করেছে। বিএনপি চায় না দেশ শান্তিতে থাকুক। তারা চায় অশান্তি আর আওয়ামী লীগ সরকার চায় জনগণকে শান্তিতে রাখতে।

এ সময় বিএনপির সঙ্গে সংলাপের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর সংবাদ পেয়ে তাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া ঘরের দরজাই খুলেননি। এরপর আর বিএনপির সঙ্গে সংলাপ করা যায় না।’

ওবায়দুল কাদের ছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, খালিদ আহমদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান। শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম