নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য সুনামগঞ্জে জেব্রাক্রসিংয়ের কাজ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

 সুনামগঞ্জ ট্যাকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রক্রসিংয়ের উদ্বোধন করছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান সুনামগঞ্জ পৌর এলাকার শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রাক্রসিংয়ের কাজ শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রাক্রসিং দেওয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুনবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, ট্রাফিক ইন্সপেক্টর শামছুল ইসলাম প্রমুখ।

পরে সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম শিকদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নিরাপদে সড়ক পার হতে পারে তার জন্য পর্যায়ক্রমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রাক্রসিং দেওয়া হবে। প্রথম পর্যায়ে পৌর এলাকায় ৬টি জেব্রাক্রসিং করা হবে। পরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গৌবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্ত প্রয়োজনীয় সব স্থানে জেব্রাক্রসিং দেওয়া হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে সবাইকে আইন মেনে পথ চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এ সপ্তাহের মধ্যে সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে। এটি বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।’ তিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম