সুনামগঞ্জের পাকনার হাওরে বজ্রাঘাতে এক জেলে নিহত, দুইজন আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

বজ্রাঘাত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে শাহজালাল (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। নিহত শাহজালাল জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার সকালে জেলে শাহজালাল,শাহ কামাল ও আল আমিন পৃথক নৌকায় গ্রামের পাশের পাকনার হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহজালাল মারা যায়, অন্য দুইজন আহত হয়। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম