সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৬৯ বন্দি

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২

সিলেট কারাগার দেশের বিভিন্ন কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (১৭ সেপ্টেম্বার) সকাল সাড়ে ১০টার ৬৯ জন বন্দি মুক্তি পেয়েছেন। এর আগে রবিবার (১৬ সেপ্টেম্বর) ৭৩ জন মুক্তি পান। দুই দিনে মুক্তি পাওয়া ১৪২ বন্দির মধ্যে ১৪ জন নারী ছিলেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

তিনি জানান, কারাগার থেকে মুক্তি পাওয়া ১৪২ বন্দির মধ্যে ৩৬ জনকে মামলা থেকে একেবারে অব্যাহতি ও ১০৬ জনকে বিভিন্ন মেয়াদে জামিন প্রদান করা হয়। রবিবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন আদালতের আদেশ কারাগারে আসার পর তারা কারাগার থেকে ছাড়া পান। বাংলাদেশে একইদিনে কোনও কারাগার থেকে এত বিপুল সংখ্যক বন্দির ছাড়া পাওয়ার ঘটনা এই প্রথম।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ নিয়েছেন। যারা লঘু অপরাধ করে কারাগারে আছেন, তারা যদি দোষ স্বীকার করে ক্ষমা চান ও ভালো পথে চলার অঙ্গীকার করেন, তবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

কারাগার সূত্রে জানা গেছে, লঘু অপরাধে অভিযুক্ত বিভিন্ন মামলার ১৪২ জন আসামিকে রবিবার (১৬ সেপ্টম্বর) সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত, সিলেট জেলা দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে হাজির করা হয়। আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করেন। তারা ভবিষ্যতে সঠিক পথে চলার অঙ্গীকার করেন। আদালত মানবিক দিক বিবেচনা করে ৩৬ জনকে অব্যাহতি ও ১০৬ জনকে জামিন দেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম