নিখোঁজের ১২ দিন পর এমসি কলেজের শিক্ষার্থীর সন্ধান

সিলেট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৫

সাজ্জাদ আহমদ নিখোঁজ হওয়ার ১২ দিন পর সন্ধান মিলেছে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ আহমদের (২৪)। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সিলেট নিয়ে আসা হয়।

সাজ্জাদের ভাই সুজায়েদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েই তারা ঢাকায় যান। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

সাজ্জাদ সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)  কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন সাজ্জাদ। এ ঘটনায় তার ভাই সুজায়েদ মিয়া সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেন। এরপর সাজ্জাদকে উদ্ধারের জন্য তৎপর হয় র‌্যাব-৯ ও পুলিশ।

এদিকে, সাজ্জাদ নিখোঁজ হওয়ার আগের দিন সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হন ইমাদ উদ্দিন (২৪)। নিখোঁজের প্রায় ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ইমাদ উদ্দিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শমসের নগরের সারাংপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘জেনেছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদকে সিলেটে নিয়ে আসছে তার পরিবার। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, সে কিভাবে নিখোঁজ হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ইমাদ উদ্দিন (২৪) নামে  আরেক যুবকের সন্ধান পাওয়ার জন্য পুলিশ ও র‌্যাব কাজ করে যাচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের