সিলেটে বিমানের সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

সিলেট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১

উদ্ধার করা স্বর্ণের বার (ফাইল ছবি) সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানের সিটের নিচ থেকে ৪০ট স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৩ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। এসময় এপিবিএন পুলিশ স্বর্ণ বহন করার অপরাধের সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার ছেলে জাহিদ মিয়াকে আটক করে। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস গোয়েন্দারা।
সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায় ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান