স্কুলছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৯

হবিগঞ্জ হবিগঞ্জে স্কুল ছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে অপহৃত ছাত্রকে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো– হবিগঞ্জের কিতাব আলী (১৮) ও রিপন মিয়া (১৯)।

পুলিশ জানায়, সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর গ্রামের অভিনয় সূত্রধরের ছেলে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিত সূত্রধরকে (১২) একদল দুর্বৃত্ত অপহরণ করে। এরপর অপহরণকারীরা অভিজিতের বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি অভিজিতের বাবা পুলিশকে জানালে, পুলিশ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালায়। সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়িতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রকে উদ্ধার করে। সেইসঙ্গে অপহরণকারী দুই যুবককে আটক করে।

হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, পুলিশ তদন্তের স্বার্থে অপহরণকারীদের ঠিকানা প্রকাশ করেনি। তিনি বলেন, ‘অপহরণকারী চক্রের অনান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ