সুনামগঞ্জে ইয়াকুব হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪২

মৃত্যুদণ্ড সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকার ব্যবসায়ী ইয়াকুব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার মাইঝবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াকুব রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে বদিপুর এলাকায় আসামিরা একটি মেয়ের সঙ্গে কথাকাটি করছিলেন। এসময় ইয়াকুব এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে আসামিরা। এতে ঘটনাস্থলেই ইয়াকুব নিহত হন। এ ঘটনায় ইয়াকুবের বড় ভাই হযরত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে বিচারক বুধবার আসামি বাদলকে মৃত্যদণ্ড এবং শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামি জাকির হোসেনকে খালাস দেওয়া হয়। এসময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলো। আসামি পক্ষে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, নজরুল ইসলাম ও প্রদীপ কুমার আচার্য্য।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের