হবিগঞ্জে পাচারের সময় ট্রাকসহ ৫৮ বস্তা চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪২

জব্দ করা চাল হবিগঞ্জ-লাখাই সড়কে ১০ টাকা কেজি দরের ৫৮ বস্তা চাল পাচারের সময় ট্রাকসহ জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই চাল জব্দ করা হয়। হবিগঞ্জ কোর্টস্টেশন ফাঁড়ির ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম কিবরিয়া জানান, রাত ১টার দিকে তার নেতৃত্বে একদল পুলিশ লাখাই সড়কে টহল দেওয়ার সময় লাখাই থেকে হবিগঞ্জ শহরে আসা একটি ট্রাককে (হবিগঞ্জ- ড ১১-০০৩৩) সন্দেহ করে। পুলিশ ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয়। এসময় পুলিশের সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে লংলার ব্রিজ এলাকায় চালভর্তি ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘চালসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও ইউনিয়ন অফিসের সরকারি চাল রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের