হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৪:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:১৮

কারাদণ্ড

হবিগঞ্জে পত্রিকা অফিস ভাঙচুর মামলায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার দুপুরে আতাউর রহমান সেলিম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তৌহিদুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ২০০৭ সালের একটি দ্রুত বিচার মামলায় ৩ বছরের সাজা হয়েছিল। মঙ্গলবার তিনি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য ২০০৬ সালের হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পত্রিকা অফিসের কর্মচারী মিজানুর রহমান বাদী হয়ে আতাউর রহমান সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালে তার বিরুদ্ধে সাজা প্রদান করেন আদালত। সেই মামলায় আজ তিনি আদালতে হাজির হন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম