সিলেটে বিএনপি-জামায়াতের ৬৮ নেতাকর্মী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৩:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৩:৩৫

সিলেট সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর থেকে বুধবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসব নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে। এদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশের আগে বিএনপি ও জামায়াতের এই নেতাকর্মীদের গ্রেফতার করা হল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম