সিলেটে স্কুলছাত্র খুন

সিলেট প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৮:৫১আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:১১

স্কুলছাত্র আবু হোসাইন জাহিদ সিলেট নগরের উপশহর এলাকায় বিরোধের জের ধরে আবু হোসাইন জাহিদ (১৮) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাহিদ নগরের সৈদানীবাগ এলাকার কামাল মিয়ার ছেলে। সে উপশহরের সীমান্তিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, ঘটনার সময় জাহিদের সঙ্গে তার আরও কয়েকজন সহপাঠী ছিল। তার চলাফেরা ভালো ছিল না। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বাবা কামাল মিয়া জানান, জাহিদের সঙ্গে কারও বিরোধ ছিল না।

পুলিশ জানায়, শাহপরাণ থানার উপশহর এলাকায় বিরোধের জের ধরে তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তার উরু ও শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জাহিদ তার ফেসবুক আইডিতে প্রায় ৩ ঘণ্টা আগে লিখেছে ‘মৃত্যু শেষ ঠিকানা’।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম