সিলেটে বিএনপি-ছাত্রদলের ২৪ নেতাকর্মী কারাগারে

সিলেট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

বিএনপি-ছাত্রদলের ২৪ নেতাকর্মী কারাগারে সিলেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৭ নভেম্বর) বিকালে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিহাদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) ইমান আলী।

তিনি জানান, জালালাবাদ থানার ১৯(৯)২০১৮ মামলার আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো হয়েছে সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজাসহ ২৪ জন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম