সিলেটে ৬১ হাজার পিস ইয়াবা জব্দ

সিলেট প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৯:৪০আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:৪৬

জব্দ করা ইয়াবা সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ৬১ হাজার চারশ পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার অনুমানিক মূল্য ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (১১ নভেম্বর) বিকালে সিলেট বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিজিবি-১৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন।

সাঈদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ নভেম্বর) রাতে সিলেটের জকিগঞ্জের মানিকপুরে সেনাপতিরচক এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি বস্তায় ৬১ হাজার চারশ পিস ইয়াবা পাওয়া যায়। এর বাজার মূল্য আনুমানিক এক কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম