মৌলভীবাজারে ৪ আসনে বিএনপির মনোনয়ন চান ২১ জন

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ০২:০০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০২:০৬

মৌলভীবাজার

মৌলভীবাজারের চার সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক চান বিএনপির ২১ জন। এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ১২ জন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৩ জন, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে ৪ জন ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ২ জন বিএনপির মনোনয়নপত্র তুলে জমাও দিয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন চান সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দারাদ আহমদ, কাতারপ্রবাসী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাউদ্দিন বটল, কাতারপ্রবাসী বিএনপি নেতা লোকমান হোসেন, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, বিএনপি নেতা প্রভাষক ফখরুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার হাসনা, যুবদল নেতা হাজি সেলিম, জেলা যুবদল নেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ (ললন) ।

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন চান জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান জুবেদ, বিএনপি নেতা আলহাজ শওকতুল ইসলাম শকু।

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন চান জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী।

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী মুজিব, ছাত্র সাবেক আহবায়ক জালাল উদ্দিন আহমেদ জিপু।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম