‘সুনামগঞ্জে অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:২৩

‘সুনামগঞ্জে অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে’ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘আগামী বছরের নুতন কাজ হবে সুনামগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সুনামগঞ্জে একটি অত্যাধুনিক বিশ্বমানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ নুতন বছরে শুরু করা হবে। যে বিশ্ব বিদ্যালয়ে বিশ্বের সর্বশেষ জ্ঞান বিজ্ঞান চর্চা করা হবে। সর্বশেষ জ্ঞান প্রযুক্তির চর্চা করা হবে।’
মঙ্গলবার (২৫ নভেম্বর)দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। মনোনয়নপত্র দাখিলের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসমং সাংবাদিকদের এম এ মান্নান বলেন, ‘দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রাখায় আমি তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর মন্ত্রী সভায় বিগত ৫ বছর আমি কাজ করেছি। তিনি আমার প্রতি পুনরায় আস্থা রেখেছেন। তিনি আমার কাজের মূল্যায়ন করেছেন। আমি চেষ্টা করেছি সততা ও পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবা করার। সেবা কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পিছিয়ে পড়া মানুষজন। কৃষক,শ্রমিক, শিশু, নারী, প্রতিবন্ধী, নিম্নআয়ের মানুষের সেবা করার চেষ্টা করেছি। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছি।এজন্য আমাকে নির্বাচনি এলাকার জনগণ সহযোগিতা করেছেন। আমি জনগনের প্রতি বিশ্বাস রাখি তারা আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।’
এম এ মান্নান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তার সঙ্গে এলাকার ভোটাররা একাত্ম হয়েছেন। আমি দরিদ্র পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও কাজ করে যেতে চাই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম