সুনামগঞ্জে আ. লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র জমা দেবেন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১০:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১১:০৯

সুনামগঞ্জ সুনামগঞ্জের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা যার যার নির্বাচনি এলাকায় মনোনয়নপত্র জমা দেবেন। বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন হওয়ায় প্রার্থীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।  

সুনামগঞ্জ ১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রঃ) ও শাহ পরাণ (রঃ) জিয়ারত করেন। এরপর সিলেট শহরের একটি হোটেলে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। আজ তিনি নিজ নির্বাচনি এলাকার উপজেলার সহকারী রির্টানিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন। 

সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, ‘বুধবার দিরাইয়ে নির্বাচরি আচরণবিধি মেনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। 

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য  মুহিবুর রহমান নিজ নির্বাচনি এলাকায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন।  সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তার নির্বাচনি এলাকার সংশ্লিষ্ট অফিসে মনোনয়নপত্র দাখিল করবেন। 

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের জন্য আমরা প্রস্তুত আছেন। আমি মনোনয়নপত্র গ্রহণের জন্য সার্বক্ষণিক অফিসে অবস্থান করছি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য প্রস্তুত আমরা।’

পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, মনোনয়নপত্র জমাদানকে  কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খল অবস্থার  জেন তৈরি না হয় সেজন্য পুলিশ প্রস্তুত রয়েছে। মনোনয়নপত্র জমাদানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম