ইলিয়াস আলীর স্ত্রী লুনার প্রার্থিতা স্থগিত

সিলেট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:২৯

তাহসিনা রুশদীর লুনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাইকোর্ট এ স্থগিতাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করার অভিযোগ এনে একই আসনের বর্তমান এমপি ও আসন্ন নির্বাচনের প্রার্থী এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া (জাপা) উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। পরে শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে লুনার প্রার্থিতা হাইকোর্ট স্থগিত করেন। আদালতে দাখিলকৃত অভিযোগে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া অভিযোগে করেন, নির্বাচনে অংশ নিতে হলে তাহসিনা রুশদীর লুনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অবসরের পর তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি তা না করেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আমরা আইনিভাবে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। ধানের শীষের বিজয় নিশ্চিত দেখেই নানা ষড়যন্ত্র ইতোমধ্যে শুরু হয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম