নবীগঞ্জে নিখোঁজের ৩ মাস পর গৃহবধূর দেহাবশেষ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৫

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিন মাস পর সুজনা বেগম (১৯) নামের এক গৃহবধূর দেহাবশেষ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার একটি ধানী জমি থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহিন মিয়াসহ তিন জনকে আটক করা হয়েছে। নিহত সুজনা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের তোলাফর উল্লার মেয়ে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সুজানা তার খালার বাড়ি সৈয়দপুরে যাওয়ার সময় নিখোঁজ হন। এ ঘটনার পর তার পিতা তোলাফর উল্লাহ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ইলিমপুর হাওরে স্থানীয় লোকজন কঙ্কালের কিছু হাড় ও কাপড় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল ও কাপড় উদ্ধার করে। তোলাফর উল্লাহ কাপর-চোপর দেখে ওই দেহাবশেষ তার কন্যার বলে শনাক্ত করেন। এ ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে কইখাই গ্রামের আব্দুল মতিনের ছেলে শাহিন মিয়াসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, হাওর থেকে গৃহবধূর কঙ্কাল ও কাপড় চোপর উদ্ধারের পর তার পিতা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহিনসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী