নির্বাচন ও সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

সিলেট প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০

নির্বাচন ও সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন হতে হবে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ। নির্বাচন ও সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না। আমরা চাই সিলেট বিভাগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’

রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় সদরে মাঠপর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভায় মাহবুব তালুকদার বলেন, ‘যেকোনও মূল্যে নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে। একজন ভোটার যেন বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার বাড়ি ফিরতে পারেন, এর বেশি আমাদের আর কিছু চাওয়ার নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেনাবাহিনী আমাদের আস্থা ও বিশ্বাসের পরম শক্তি। এবারের সংসদ নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ সমস্ত জাতির আস্থার সংকট মোচন করেছে। নির্বাচনের দায়িত্ব যারা পালন করবেন তাদের কাছে পক্ষপাত কোনও আচরণ আশা করি না। আমরা কোনও দল কিংবা কোনও গোষ্ঠীর প্রতি অনুরাগ কিংবা বিরাগ হয়ে দায়িত্ব পালন করতে আসিনি। সব প্রার্থী আমাদের কাছে সমান। দায়িত্ব পালনকালে আপনাদের আচরণ হতে হবে বিচারকের মতো। ’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য গণতন্ত্র আর গণতন্ত্রের লক্ষ্যই হচ্ছে নির্বাচন। এটা বিজয়ের মাস। ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম