হবিগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:১৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫

 

গ্রেফতার হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছের গণসংযোগ শেষে বাসায় ফেরার পথে অন্তত ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ও দরিয়াপুর এলাকায় শতাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।




হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান জানান, নির্বাচনি প্রচারণার লিফলেট বিলি করতে করতে পাইকপাড়া আসার সঙ্গে সঙ্গে পুলিশ নেতাকর্মীদের ঘেরাও করে ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, দুলাল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সর্দার, আজিজ সিদ্দিকী, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া, নুরুল ইসলাম তারেক, কায়েছ মিয়া, তৌহিদ মিয়া, জুয়েল মিয়া, নাজমুল আলমসহ ১৭ জন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী জি কে গউছ অভিযোগ করেন, ‘নির্বাচনি প্রচারণা থেকে ফেরার পথে পুলিশ আমাদের গাড়ি বহর আটকে গ্রেফতার অভিযান চালায়। আমার গাড়ি থেকে জোর করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর জানান, আটককৃতদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের দলীয় অফিস ভাঙচুর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম