হবিগঞ্জ প্রেস ক্লাবের নতুন সভাপতি হারুন ও সা.সম্পাদক খোকন

হবিগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ০৩:০৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০৩:১৬





হারুনুর রশিদ চৌধুরী ও সৈয়দ এখলাছুর রহমান খোকন হবিগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক যুগান্তর ও একুশে টিভির প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনকে এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোট সদস্য সংখ্যা ১৫ জন।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন— দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু (সহ-সভাপতি) ও দৈনিক খবরের প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক)। কার্যকরী সদস্যরা হলেন—দৈনিক খোয়াই এর সম্পাদক শামীম আহছান, আমাদের সময়ের সাংবাদিক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, বাংলাভিশনের সাংবাদিক মোহাম্মদ নাহিজ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক মো. ফজলুর রহমান, দৈনিক করতোয়ার সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী টিপু চৌধুরী, চ্যানেল আই এর সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ভোরের কাগজের সাংবাদিক শফিকুল আলম চৌধুরী ও সময় টিভির সাংবাদিক রাশেদ আহমদ খান। পদাধিকারবলে কিমিটির সদস্য থাকবেন বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া (সম্পাদক, প্রতিদিনের বাণী) ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী (দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর)।

হবিগঞ্জ প্রেসক্লাবের বিগত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম