মৌলভীবাজারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭

উল্ভিবাজা রুশন মিয়া (৩২) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রুশন মিয়া পেশায় মুরগি ব্যবসায়ী। ভোটের দিন (৩০ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কামারছড়া রাবার বাগানে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর মা নির্বাচনি দায়িত্ব পালনকারী আনসার সদস্য পরেরদিন কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত রুশন মিয়া সংশ্লিষ্ট ইউনিয়নের ভানুবিল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রুশন মিয়া ভোটের দিন রবিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে (১১) ডেকে নিয়ে যায়। তারপর পাশের কামারছড়া রাবার বাগানের ভেতরে ধর্ষণ করে। ঘটনার পর গ্রামবাসী শিশুটিকে উদ্ধার করতে পারলেও অভিযুক্ত রুশন মিয়া পালিয়ে যেতে সমর্থ হয়।
নির্যাতিত শিশুটির মা বাদি হয়ে রুশন মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে নির্যাতিতার সাথে কথা বলে বুধবার (০২ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে যান। চম্পক দামের ভাষ্য, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। এখন বাকি হাসপাতালের ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন।’
শিশুটির মা জানিয়েছেন, তিনি নির্বাচনের আগের দিন বিকেলে আনসার সদস্য হিসেবে আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলে বখাটে রুশন মিয়া ৫০ হাজার টাকায় রফা করার প্রস্তাব দেয়। তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অভিযুক্ত রুশন মিয়ার কাছে জানতে চাইলে সে এব্যাপারে কোনও কথা বলতে রাজি হয়নি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী