খাবার খেয়ে নার্সিং ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৬:২২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪

হবিগঞ্জ খবার খেয়ে হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে  ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাদেরকে শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, নুসরাত জাহান (১৮), শাহিনা আক্তার লিজা (২০), ফারজানা ইয়াসমিন (১৮), বিলকিছ আক্তার (১৮), পলি আক্তার (১৮), কম্পা আক্তার (২০), আলেয়া আক্তার (১৯), চাদনী আক্তার (২০) ও দীপা বিশ্বাস (১৮)।

নুসরাত জাহান জানান, বৃহস্পতিবার রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল থেকে তারা একে একে অসুস্থ হতে শুরু করেন। বিষয়টি ইনস্টিটিউটে জানাজানি হলে কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে আসে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে খাবারে অথবা পানিতে জীবাণু থাকার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম