মেগা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:০১

কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ছবি– প্রতিনিধি)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মেগা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। এই ১০টি মেগা প্রকল্পই শেষ নয়, আরও মেগা প্রকল্প হবে। আমাদের দু’টি পদ্মা সেতু প্রায় হয়ে গেছে। তৃতীয় পদ্মা সেতুর কাজ শুরু করবো। চতুর্থ পদ্মা সেতু আমাদের সন্তানেরা করবে।’

শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘আমরা সব জেলার সংযোগ সড়ক চার ও ছয় লেন করবো। আমরা অনেক জায়গায় ইন্টারসেকশন লুপ তৈরি করবো। আমরা পিছিয়ে পড়া জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবো। জাতীয় অর্থনীতির মূল ধারায় ওই জেলাগুলোকে সম্পৃক্ত করবো।  যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থিক সুযোগ-সুবিধা ওই সব জেলায় নিয়ে গেলে তারা নিজেরাই এগিয়ে আসতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে চিরদিনের জন্য রক্ষা করতে চাই। স্বাধীনতাবিরোধীরা কখনও যেন ক্ষমতায় না আসতে পারে। যদি আসে, তবে তা হবে আমাদের পূর্বপুরুষদের জন্য চরম অপমানের।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম