নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ট্রাক, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৮:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাড়িতে ঢুকে গেলে ফিরোজ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমাবার দুপুর ১ টার দিকে উপজেলার হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী হিয়ালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক মালামাল নিয়ে যাওয়ার পথে হিয়ালা এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাসের একটি বাড়িতে ঢুকে যায়। এসময় ফিরোজ আলী নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে। 

এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা হবিগঞ্জ-হিয়ালা সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ করে এবং জড়িত চালকের শাস্তির দাবি জানায়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম