শ্রীমঙ্গলে বাড়ছে শীত, কাহিল দরিদ্র মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০১:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০১:০৫

চা শ্রমিককের মাঝে শীতবস্ত্র বিতরণ শ্রীমঙ্গলে চা বাগান, পাহাড়ী এলাকা ও হাওরবেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও শীত বাড়তে শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীতের কারণে কাহিল হয়ে পড়ছেন চা-শ্রমিক ও হাওর এলাকার দরিদ্র ছিন্নমূল মানুষ। শীত মোকাবেলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি খুব সামান্য। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগবালাইও।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিস আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বুধবার (১৬ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হয়। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
মৌলভীবাজার ৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ তার নির্বাচনি এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এইটি উপজেলায় চা শ্রমিক ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমানের ভাষ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত  ২৫ হাজার কম্বল বিতরণ করা করা হয়েছে। এসব কম্বল চা শ্রমিক, হাওর এলাকার ছিন্নমূল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।’
মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদফতরর উপ-পরিচালক মো.শাহজাহানের কাছে শীতে কৃষিখাতে কোন প্রভাব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, জেলায় এই শীতে ধানের চারা ও সবজিতে কোনও প্রভাব পড়বে না।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম