সিলেটে বাটখারার আঘাতে ব্যবসায়ীকে হত্যা

সিলেট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ১২:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৫১

শাহাব উদ্দিন সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় শাহাব উদ্দিন (৪২) নামে এক ফল ব্যবসায়ীকে বাটখারা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কোতোয়ালি থানার একদল পুলিশ নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শাহাব উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার বাসিন্দা। ব্যবসার সুবাধে তিনি মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, টাকার লেনদেন নিয়ে তারই পরিচিত কেউ তাকে মাথায় বাটখারা দিয়ে আঘাত করে হত্যা করেছে। যারা হত্যা করেছে তারা একই কক্ষে অবস্থান করছিল বলে পুলিশ স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বাটখারা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’