সিলেটে ৬ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬

দেলোয়ার আহমেদ সাহেল সিলেটের গোয়াইনঘাটে ছয় বছরের শিশু দেলোয়ার আহমেদ সাহেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাহেলের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সাহেল উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে। সে স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবাল বিকালে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একসময় সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানে কাছেই এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরির্দশন করেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, সাহেলকে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার শিশুটির ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া চলছে। ধারাণা করা হচ্ছে এই হত্যাকান্ডের সঙ্গে সাহেলদের পরিচিত কেউ জড়িত থাকতে পারে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক