হবিগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৭

সড়ক দুর্ঘটনা হবিগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় মুন্না আহমেদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গোপায়া গ্রামের পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুন্না গোপায়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, খোয়াই নদী থেকে একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। পথিমধ্যে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম