ডিএসসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ২০:৪১আপডেট : ০৭ জুন ২০২৫, ২০:৫৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন ডিএসসিসির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একইসঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন।

ইশরাক হোসেন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার। চামড়া শিল্প নগরী তৈরি করা হয়েছে, তবে কারিগরি ত্রুটির কারণে এখন তা অচল। এতে পরিবেশ দূষণ হচ্ছে।’

তিনি আরও বলেন, টেকসই চামড়া খাতের জন্য আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। এক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি করপোরেশনকে মুক্ত করতে হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চুড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে।’ 

ইশরাক বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা, জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেটআপ দিবা, তার জন্যে নির্বাচন পিছায় দিবা, টেন্ডার বা বদলিসহ হাসিনার লুটপাটের সঙ্গে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুষবে না?’

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি