‘হাওরের বোরো ফসল হুমকির মুখে’

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ২০:৫৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:০১

সংবাদ সম্মেলন সরকার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ৩৭ টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে হাওরের বোরো ফসল আগাম বন্যার হুমকির মুখে রয়েছে বলেও অভিযোগ। সংবাদ সম্মেলন করে ‘সুনামগঞ্জ বাঁচাও, হাওর বাঁচাও আন্দোলন’ ও ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ এ অভিযোগ করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ৭০ ভাগ বাঁধে মাটি ফেলার কাজ শেষ হয়েছে। কিন্তু কম্পেকশন ও ঘাস লাগানোসহ অন্যান্য কাজ বাকি রয়ে গেছে।   বাঁধ নির্মাণের কাজ কার্যাদেশ অনুযায়ী শেষ না হওয়ায় ২৭ টি হাওরের বোরো ফসল আগাম বন্যার হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। গণশুনানি না করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করায় অনেক অযোগ্য লোক পিআইসির সদস্য ও সভাপতি হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের অগ্রতির সঙ্গে বাস্তব অবস্থার কোন মিল নেই। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, ঠিক উচ্চতা ও প্রস্ত না থাকা, ঘাস না লাগানো, অপ্রয়োজনীয় বরাদ্দ, উচ্চতা অনুযায়ী স্লোপ না হওয়ার অভিযোগ করা হয়।

শুক্রবার (১ মার্চ) দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন ও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে পৃথক সংবাদ সম্মেলননে সংগঠন দুটি এ অভিযোগ করে।

সংগঠন দুটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী স্বপন কুমার দাস রায় ও কাসমির রেজা।

অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, ‘হাওরে বাঁধ নির্মাণের কাজ ৮৬ ভাগ শেষ হয়েছে। বৃষ্টির জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি থামলে কাজ আবার শুরু হবে। সব বাঁধের মাটির কাজ শেষ হয়েছে। এখন শুধু ঘাস লাগানোর কাজ বাকি রয়েছে।’  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম